Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Monday, March 28, 2022

নিরুত্তেজ প্রাণ

কপাট তোর বন্ধ যে হায়! 
হারিয়ে যেতে শুধু যে মন চায়। 
দূর দেশে এক ভিনগ্রহে, 
শুন্য সেথায় প্রেম-মোহে। 
একলা তুই আর আমি দোসর,
ফুল পাখি আর গানের আসর। 
তোর ছন্দে থাকবে মুক্তির গান, 
মৃদ্যুমন্দে গড়বে নিরুত্তেজ প্রাণ। 
(২৮/০৬/১৭)

Monday, March 4, 2019

পিপাসার্ত

নিমগ্ন আকাশ আমায় ডাকছে
এ যেন বিশলতার মাঝে হারিয়ে যাওয়া।
চোখ বুঝে সুখের কল্পনা
কিছু একটা পেয়েও যেন না পাওয়া।
বৃষ্টির মাঝে ভিজে যায়, আমার পুরোদিন,
একা সেই নগরে, নিঃশ্বাস বড় কঠিন।

আধোঘুমে স্বপ্নের ছবি ক্যানভাসে আঁকি
অবহেলায় বেড়ে ওঠা অহেতুক এক গোলাপ।
তিন রঙ্গের সমাহারে ছবির পাতা ভারী
পরিপূর্ণ সবখানে তবুও হায় প্রলাপ।
ঝড়ের মাঝে ভেঙ্গে যায়, মোমের সে দেয়াল,
বিনয়ী মন কেঁপে ভীত, হঠাৎ বে-খেয়াল।

পিপাসার্ত আহত হৃদে একটু শান্তি খোঁজে
জগত জুড়ে হারিয়ে যাওয়ার ইচ্ছেশক্তি বাড়ে
দমকা হাওয়ায় শীতল দেহে "আমি" মুক্তি পায়
আকাশের মাঝে বিলীন হতে প্রস্তুতি সাড়ে।
বিদীর্ণ সেই কালো থাবায়, "আমি"র আত্মাহুতি,
শতেক চাওয়া মৃত্যুকূপে, ঘটলো যে ইতি।

Friday, December 7, 2018

চুপিসারে নিরুপায়

চাঁদমুখ খানি সোনায় মুড়িয়ে
রাখার প্রতিজ্ঞা।
কঠিন শাসন চাপিয়ে দিয়ে
করালাম আজ্ঞা।
বিবেক আমায় তাড়িয়ে বেড়ায়
অন্ধকারে কেন?
স্বপ্নের ঘোর কেটে গেলো আজ
ভুল আমি এখনো?

রঙ্গীন চাদরে গল্পগুচ্ছ
মুঠোয় পুড়ে রাখি,
আদর ভালোবাসায় ভরা
কত স্বপ্ন আঁকি।
বিনাশ আমায় তাড়িয়ে বেড়ায়
বেঁচে আছি কেন হায়?
অন্যের মুখে মরণ লেপে
চুপিসারে নিরুপায়।

Thursday, December 6, 2018

নরক ও নারকীয়

প্রবঞ্চনার সুতোয় গাঁথা,
বুকেচাপা কত ব্যথা।
আকুল মনের তিক্ত হাসি,
এড়িয়ে যাওয়া যে সর্বনাশী।
সয়ে যায় প্রাণে বিনাশ দহ,
বিষাদ ছড়াবে আমায় সহ।
যাপিত জীবনে সহজ নেশা,
ভুলে যাবে সেতো দুঃখ ঠাসা।
একটা শান্ত সুদিন আসবে কবে?
প্রাণ পাখি মোর উড়ে যাবে তবে।
প্রতিহিংসার চরমে মলিন,
চুপিসারে কেউ মৃত্যু বিলীন।
বেঁচে আছে যারা উচ্চ শিরে,
পাঁজরে আঘাত কিছুক্ষণ পরে।
বিবেক যেন মরে গেছে আজ,
লালসার ভিড়ে সয়ে গেছে লাজ।
চিৎকার কেউ শোনে না আর,
বন্ধ সেদিন নিজ দুয়ার।
শান্ত সুদিন আসলো পরে,
"নরক" নামের সুর ধরে।
(৬/১২/১৮)
আসিফ শেহজাদ
আত্মহত্যা কারোরই কাম্য নয়। তবে আত্মহত্যার শেষ আশ্রয় নরক।

Monday, September 10, 2018

অনুর আত্মকথা

অনুতাপের অগ্নিদাহ জ্বলে অন্তরে,
অনুশাসনের শক্ত রশি বাঁধে মোরে।
অনুযোগের অনুমতি নিয়েও যেন নেয় না,
অনুমিত আচরণেও শতেক ভুলের যন্ত্রণা।
অনুগত আমার দর্শন, অন্য কাউকে পাইনা,
অনুনয়ীর কথা বলে দেখি, মিথ্যে বন্দনা।
অনুধাবিত আমার আকাশে, বিক্ষুদ্ধ মেঘে ভরা,
অনুমেয় হিংস্র আমি, মানুষের মন গড়া।
অনুক্ষণে শোধাই আমায় জানে শুধু ঈশ্বর,
অনুপদে নিজস্বত্তা, বাঁচুক সারা নশ্বর।

Sunday, September 9, 2018

"একটি সম্পূরক কবিতা"

সহজ গল্পে কঠিন লাইন
সহগ মিলানো দায়,
সমতা নিয়ে কত যে কথা
সমাজ তো না চায়।
সময় হারিয়ে নিয়তি যখন
সব কিছুই খোয়ায়,
সহ্যসীমায় এটাই বাকী
সবার বদদোয়ায়।
সকাল বিকাল কানের কাছে
সদা সত্য বাক্য,
সমান তবুও কেন যেন
সমগ্র দূর্ভাগ্য।
সমীকরণ মেলাতে কেউ
সমস্ত সুর হারায়,
সসীমতার বেড়াজালে
সকল সুখ তাড়ায়।
সক্ষমতার বিশাল সাগরে
সক্রেটিসও ব্যর্থ,
সক্রিয়হীন চিন্তা সাধন
সমাদর ছাড়া ধূর্ত।
সমাধানহীন অবাধ সাগরে
সস্তায় দেই ডুব,
সবাই মোরে ভুলে যাবে
সহিষ্ণু আমি চুপ।

[৯/৯/১৮;সন্ধ্যা ৭.৫৮]

Wednesday, July 11, 2018

পতিতা

হারায় সকাল হারায় সতেজ
একাগ্র একাকীত্ব,
শতেক বার লাঞ্ছিত সে
হারায় সতীত্ব।
সুশীল সমাজ একঘরে করে
দেয় বার বার গালি,
আঁধার হলেই কিছু সুশীল
মদের দোকানে হাতে তালি।
অনেক কঠিন পাথর চেপে
কেউ নামে এই পথে,
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?

বিয়ের পর যেই বঁধুর
ঘর বাঁধার ইচ্ছে,
যে-ই স্বামী তার দেখালো স্বপ্ন
সে-ই কুঁড়েকুঁড়ে খাচ্ছে।
মিথ্যে জবানবন্দি দিয়ে
বেঁধে রাখে একঘরে,
"সর্বনাশী তুই" আখ্যাকারীদের
অপেক্ষায় থাকে বাইরে।
ভালো হবার সকল পথ
বন্ধ হবার পথে
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?

শিশুর মুখের রুটি জোগাতে
কাজের খোঁজে হয়রান,
শেষমেষ নিজে বিক্রি হয়ে
সয়ে যায় অপমান।
দিনশেষে তার মাতাল স্বামী
ঘরে এসে নেশা ধরে,
যাচ্ছেতাই গালিগালাজে
তুলোধোনো করে মারে।
দুচোখ মুছে ছোট শিশুটি
দরজার কোনে দাঁড়িয়ে,
বড় শহরের বড় মাস্তান হয়ে
ঠিকই গেছে হারিয়ে!
ভালো হবার সকল পথ
বন্ধ হবার পথে,
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?
(আসিফশেহজাদ)

Wednesday, June 27, 2018

বন্ধুত্ব

ভালো থাকার মুহুর্তগুলো, চোখেতে মোর ভাসে।
বেঁচে থাকে স্মৃতি হয়ে, সুনীল সে ক্যানভাসে।
আলোর ঝিলিক স্পর্শ করে, হাতের পশমে
মিশে আছিস সবাই তোরা, হৃদয় মরমে।
দু'একটা রাগের কথায়, ছিলো ভালোবাসা
হঠাৎ করেই যাসনে ভেঙ্গে, ছেড়ে এত আশা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।
বইয়ের ভাষাতে বিদ্বান কেউ, কেউবা বুদ্ধিমান,
কারো আছে জমিদারি, জারি করে ফরমান।
কেউবা আবার নেতার সমান, বলে কত উক্তি,
চায় সে সকলের সম্মানটা, করুক তারে ভক্তি।
বন্ধুর মাঝে কেউ নেই উঁচু, যদি জানে সংজ্ঞা
বন্ধুর মাঝে হয়না কখনো, দ্বিধাময় দাঙ্গা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।

Tuesday, June 26, 2018

আমাদের আমরা


অভিজ্ঞতার জোরে
সায়েম হয়ে গেলো কাকা,
অনিক নামের সেই ছেলেটা
রয়ে গেলো আজও বাঁকা।
তারেক আবার নতুন করে
খোঁজে প্রেমের মওকা,
আরাফাতের বাসার সবাই
ডাকে তারে বোকা।
রাকিব মিয়া গাজা খায়
কিন্তু চালাক খোকা।
জান্নাত শুধু আচার পেলেই
হয়ে যায় তার পোকা,
রাফা নামের সেই মেয়েটার
ব্যাগে কেন এত টাকা!
লিজা বানায় ফিরনি-নুডুলস
এতে সে যেন পাকা।
আমি নামের সেই ছেলেটা
রয়ে যাই শুধু একা।

Thursday, June 7, 2018

জীবন যখন

জীবন যখন জড়িয়ে যায়,মায়ার আবডালে,
জীবন্ত সেই স্বত্তাগুলো, প্রেমের পাখা মেলে।
জীর্ণ মনে বারবার বলে, কোথায় পাবো ঠাঁই,
জিদ চেপে যায় মনের দেয়ালে, তোমাকেই আমি চাই।
জিতে যাওয়া তুমি আজ, ভালো থাকবে কাল-ও
জীর্ণদশা আবার ছোঁবে, প্রেমময় সব হারালো।

Sunday, May 6, 2018

পোড়া ধূপ

হাজার ভিড়ের মাঝে তুমি,
হে মোর প্রমীলা দেবী,
সূর্য ভেবে পরম সুখে
আপন করলো কবি।

না বলা এক ভালবাসা
গড়ে দিলো বুক জুড়ে,
কবির জবানে প্রস্তাব দানে
উড়ে গেলো সব ঝড়ে।

চুপসানো মোর ভালোবাসা হায়
লুণ্ঠিত দুয়ারে তোমার,
আমরা তো ভাই অজাত সংসারী
সামলাই মোরে আবার।

গানের মাঝে তোমায় রাখি
ভাবো; সবই সত্য কিনা!
মিথ্যার সাথে লড়েছি বলেই
আজ বিত্ত-বৈভব বিনা।

আমার সরল কাশবন আজ
লুটায়ে তোমায় পায়ে,
তুমি রেগে বলো করছো একি!
ডানে যাবে নাকি বাঁয়ে।

যে হরিনীর চোখ আমার
মন নিলো যে কেড়ে,
ফিরিয়ে দেবে অনাথ হেতুতে
কি ভীষণ; হাল ছেড়ে!

রাতের আঁধারে আমার শুভ্রা
কিংবা প্রমিলা দেবী,
ভালোবাসবো কারেই বলো?
ভেতরেতে যার ছবি?

ছবির মতন দেখেই বলে
আসলাম কত আশায়,
ফেরার জন্য কিছু লাগে না
ভবিষ্যৎ নিয়ে শাসায়।

চোখের প্রেমে মগ্ন আমি
হাত বাড়িয়ে আমি তখনও,
তুমি বলো; পথ ছাড়ো নি?
নিচুমান তুমি; বসে আছো এখনও।

শুভ কামনা করি না তোমার
বলি; বেশি ভালো থাকো খুব,
আমার ছায়াটি মুছে যাক আজি
হয়ে থাক পোড়া ধূপ।

৫/৫/১৮

Monday, April 9, 2018

একা

দিন-খন একা যার, নির্ঘুম একা তার
যখন বিছানায় পড়া,
কথাহীন কাব্য, অলিখিত শ্রাব্য
যখন আমি আধমরা।
চেনা সুখ অচেনা, অপেক্ষারা ঘোচেনা
কবে যাবো বাড়ী,
সুন্দর সুস্থ, সকাল কবে দেখবো
দেখবো কাজের সারি।

ব্যস্ততা ভালো রাখে,
সব থেকে খুব
অশান্তির মৃতমেলা
থেকে দেয় ডুব।
9/4/17

Wednesday, April 4, 2018

নারী

নরম কথার সাধক সেজে
নিয়মিত নারী নত,
নরক হয়ে দেখিয়ে দিলে
নিঠুর হায়রে কত!

নম্র আচার ব্যবহারে
নিরব প্রতিশোধ,
নর জাতির শক্ত ভাঙ্গা
নিয়তিরই অবোধ।

নখ তোমার প্রখর খুব
নিন্দা করা ভুল,
নম হাতে কবুল করে
নিলামে আজ মূল।

নন্দিত আজ অবলাজাতি
নিন্দিত কেন নর?
নতুন গানে নেচে বেড়ায়
নিকষ কালো জড়ো।

নবাবজাদি জুটলে ভাগ্যে
নিরবে বাঁচা মরা,
নম্র হয় নর জাতি
নিত্য শোষণে ধরা।

নসিবে কার কি যে আছে
নিমেষ নাকি সুখ,
নবাগত যে আসবে আমার
নিষ্পাপ তোর মুখ।

নব আলোয় কামনা আমার
নিত্য হোক চলাচলে,
নবাব হয়ে বেড়ে ওঠ তবে
নিয়মিত প্রাণাঞ্চলে।
২১/০৪/১৮

Thursday, March 29, 2018

ফেরা

(উৎসর্গ: Alamin Sikder Tasfin Ashraf)

ব্যথিত মনে সুজনের ঘরে
আসিলাম হুট করে,
মোরে দেখিয়া সুজন আমার
হইলো ব্যস্ত আহারে।

কতকাল যেন দেখিনি তোরে
চোখের মনিতে লাল রেখা,
এতকাল পরে পাহিলাম আমি
হবি না তুই আর একা।

ঘুরে দেখিলে পাইবি প্রাণ
আমার গ্রাম কূলে,
শতেক সবুজ আর মাঠ-প্রান্তর
বসবি বটের মূলে।

রুপোর জল খুঁজে পাবি তুই
যেখানে আছে নদী,
আহত মন তোর হয়ে যাক আজ
প্রিয় প্রাণ আমোদী।

আসিলাম আজ আপন কর্মে
পাইলাম নব সুখ,
কিভাবে দিবো প্রতিদান তোর
এঁকে চন্দন মুখ?

অশনি কাটিতে জীবন যখন
নূহ্য যেথাসেথা,
তখনি প্রাণ পাইলাম ফিরে
লিখে রাখলাম এই কথা।
২৯/০৩/১৮ইং
বিকেল ৫.১









Wednesday, March 28, 2018

ধ্রুপদী ধৈর্য

যাচ্ছে ক্ষয়ে যাক না বয়ে
শুকনো সেই নদী,
জোয়ার ভাটায় পূর্ণ ছিল
ছিলো নিরবধি!

বৃষ্টির জলে হয়না পুরণ
অবাক সেই নদী

বুঝেই তো হওনি আমার
মিলেয়ে লাভ-ক্ষতি
জোয়ার ভাটা হারিয়ে গেলো
হায়রে নিয়তি

বিষাদকাহন হলো সূচন
আহত অবধি

[হারানোর গল্পটা
কেউ যে জানে না
চেনা মানুষ হঠাৎই
হয়ে যায় অচেনা
রিমঝিম সেই বৃষ্টি
আর বহু শব্দের বজ্র
গড়েছে এখন যেন
ধ্রুপদী ধৈর্য।]
২৮ মার্চ,১৮

Saturday, March 24, 2018

ইচ্ছে সবুজ

ইচ্ছে সবুজ, যেন চিরপ্রাণময়
অন্তদহনে কেন, ক্ষণপ্রাণ ভয়?
ছড়িয়ে আবেশ সত্যাপনের
পুড়িয়ে ছল মিথ্যে মনের।
সরব যেন বাঁচার আকুতি
মরে বেঁচে কার কি ক্ষতি।
সবুজ বাঁচাই মনের সবুজ
এখনও সে যে বড়ই অবুঝ।
দিন দুনিয়ার হালচাল কি
অবুঝ মনে সবই না মেকি।

সব বন্ধুর জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
এ কেমন দ্বিত্ব ঠাসা।

এখনও প্রাণ আছে, সেই সবুজবাগে
ঠাঁই নেই ক্ষেদ, কিংবা অনেক রাগে।
হারায় না কোন পুরোনো গল্প
আসে যায় দু'এক রঙ্গিন অল্প।
অন্ন জুটবে না, সেই ভয়ে ফেলে।
অন্নপূর্ণা হয়ে, মেশে আলোর জলে।
বড় ছেদ, এঁকে হৃদপটে
যার যায়, দিল তার টুটে।

এত কালো জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
হারাই আমার ভাষা।
২৪/৩/১৮

Thursday, March 22, 2018

এক ও অন্য

এক শহরে সুখের বৃষ্টি
অন্য ঘরে ঝড়,
এক মনেতে আশার আলো
অন্য হৃদে জ্বর।
এক সময়ে ভালো থাকা
অন্য মূহুর্ত কালো,
এক গ্রহেতে স্বর্গীয় প্রাণ
অন্য পুঞ্জে হারলো।
এক বাগানে ফুলেল সুভাস
অন্যপাশে জঞ্জাল,
এক আকাশে অনেক তারা
অন্য-কাশে বেড়াজাল।
এক যে দূরে তুমি কোথায়
অন্য কারো দেবী,
এক সে আমি হয়নি কারো
অন্য সুখের চাবী।
এক সে তুমি কথা দিয়েছিলে
অন্য আমি আশায়,
এক যে আমার কথাটুকু আজও
অন্যতম ভালোবাসায়।
এক সে সুদিন আসলো না আজও
অন্য পাশে সুখ,
এক যে আঁধারে আটকে গেছি
অন্য এক দুঃখ।
২২/৩/১৮

Thursday, November 9, 2017

সইছি অবহেলা

জলাঞ্জলি দিয়েই না হয়
নতুন কোন সকাল,
অনেক সন্ধ্যা যাক কেটে যাক
স্বপ্ন না হোক অকাল।
বারংবারই অপবাদ আর
মিথ্যে নিয়ে খেলা,
প্রভু তুমি দেখছই তো
সইছি অবহেলা।
ধৈর্য নিয়ে টিকে থেকে
হাসি মুখে হারা,
সময় আমায় মারছে যেন
সপাটে চাবুক দোরা।

Tuesday, October 31, 2017

গল্পে তুমি

গল্পে তুমি চাইছো যখন সবকিছুতে বিয়োগ,
হার না মেনে বারবারই আমি খুঁজি যাই সুযোগ।
চোখের ভাষা আড়াল করে যাই যে প্রতিদিন,
আমার প্রতিমুহূর্তের পরীক্ষাগুলো খুব যে কঠিন।
মোহের বয়সতো নেই যে আর ডুবে থাকব প্রেমে,
হৃদয় গ্রহে জায়গাটুকু তোমার যাবে না যে কমে।
স্বপ্নিল এক রাজ্যে গড়েছি আমার রাজমহল,
চাইলেই কেউ পারবে না, হতে দেবো না দখল।

Friday, October 27, 2017

ঘেন্না জাগে

ক্ষণে ক্ষণে মনে দামামা বাজে
বৃদ্ধ-জ়োয়ান যুদ্ধে জাগে,
শশান ঘাটের লাশ পুড়িয়ে
আমার তান্ডব থামে।

তোর মৃত্যুর পর ছিঁড়ে দেই
দুটি চোখের কোঠর,
তুই অপরাধী খুব তাই বলে মোর
ভাঙ্গে না রাগের জঠর।

তোর শেষ নিঃশ্বাসের পরেও কাঁটি
সারা সর্বাঙ্গ,
তবে যথাসুখের আশ্রয় ছিল
আমি পাশান অনুসর্গ।

ধ্বংসযজ্ঞ শেষে করে যখন
ছেঁড়া হাত পা কুড়াই,
মনে মনে খুব ঘিন্না জাগে
তোকে এভাবেই পাড়াই।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...