আমার কাছে যা সহজ আর সাবলীল তা সমাজের কাছে অর্থ উপার্জনের মূল হাতিয়ার না। "ভাল গানের গলা, খন্ডকালীন অভিনয় বা লেখালেখি দিয়ে পাঠকের মন তুষ্টি অর্জন" এসব দিয়ে কি আর অর্থ সম্পদের মুখ দেখা যায়? তবে সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না।
Friday, May 11, 2018
Sunday, May 6, 2018
পোড়া ধূপ
হাজার ভিড়ের মাঝে তুমি,
হে মোর প্রমীলা দেবী,
সূর্য ভেবে পরম সুখে
আপন করলো কবি।
না বলা এক ভালবাসা
গড়ে দিলো বুক জুড়ে,
কবির জবানে প্রস্তাব দানে
উড়ে গেলো সব ঝড়ে।
চুপসানো মোর ভালোবাসা হায়
লুণ্ঠিত দুয়ারে তোমার,
আমরা তো ভাই অজাত সংসারী
সামলাই মোরে আবার।
গানের মাঝে তোমায় রাখি
ভাবো; সবই সত্য কিনা!
মিথ্যার সাথে লড়েছি বলেই
আজ বিত্ত-বৈভব বিনা।
আমার সরল কাশবন আজ
লুটায়ে তোমায় পায়ে,
তুমি রেগে বলো করছো একি!
ডানে যাবে নাকি বাঁয়ে।
যে হরিনীর চোখ আমার
মন নিলো যে কেড়ে,
ফিরিয়ে দেবে অনাথ হেতুতে
কি ভীষণ; হাল ছেড়ে!
রাতের আঁধারে আমার শুভ্রা
কিংবা প্রমিলা দেবী,
ভালোবাসবো কারেই বলো?
ভেতরেতে যার ছবি?
ছবির মতন দেখেই বলে
আসলাম কত আশায়,
ফেরার জন্য কিছু লাগে না
ভবিষ্যৎ নিয়ে শাসায়।
চোখের প্রেমে মগ্ন আমি
হাত বাড়িয়ে আমি তখনও,
তুমি বলো; পথ ছাড়ো নি?
নিচুমান তুমি; বসে আছো এখনও।
শুভ কামনা করি না তোমার
বলি; বেশি ভালো থাকো খুব,
আমার ছায়াটি মুছে যাক আজি
হয়ে থাক পোড়া ধূপ।
৫/৫/১৮
হে মোর প্রমীলা দেবী,
সূর্য ভেবে পরম সুখে
আপন করলো কবি।
না বলা এক ভালবাসা
গড়ে দিলো বুক জুড়ে,
কবির জবানে প্রস্তাব দানে
উড়ে গেলো সব ঝড়ে।
চুপসানো মোর ভালোবাসা হায়
লুণ্ঠিত দুয়ারে তোমার,
আমরা তো ভাই অজাত সংসারী
সামলাই মোরে আবার।
গানের মাঝে তোমায় রাখি
ভাবো; সবই সত্য কিনা!
মিথ্যার সাথে লড়েছি বলেই
আজ বিত্ত-বৈভব বিনা।
আমার সরল কাশবন আজ
লুটায়ে তোমায় পায়ে,
তুমি রেগে বলো করছো একি!
ডানে যাবে নাকি বাঁয়ে।
যে হরিনীর চোখ আমার
মন নিলো যে কেড়ে,
ফিরিয়ে দেবে অনাথ হেতুতে
কি ভীষণ; হাল ছেড়ে!
রাতের আঁধারে আমার শুভ্রা
কিংবা প্রমিলা দেবী,
ভালোবাসবো কারেই বলো?
ভেতরেতে যার ছবি?
ছবির মতন দেখেই বলে
আসলাম কত আশায়,
ফেরার জন্য কিছু লাগে না
ভবিষ্যৎ নিয়ে শাসায়।
চোখের প্রেমে মগ্ন আমি
হাত বাড়িয়ে আমি তখনও,
তুমি বলো; পথ ছাড়ো নি?
নিচুমান তুমি; বসে আছো এখনও।
শুভ কামনা করি না তোমার
বলি; বেশি ভালো থাকো খুব,
আমার ছায়াটি মুছে যাক আজি
হয়ে থাক পোড়া ধূপ।
৫/৫/১৮
Sunday, April 22, 2018
আত্মজ্ঞানী
প্রত্যেক মানুষের একটি কেন্দ্রীয় আত্মজ্ঞানের ভাণ্ডার থাকে। আত্মজ্ঞানীরা সমাজের ক্ষতিকর প্রাণী হয় না। কারণ অভিজ্ঞতা ও বয়স তাকে তিক্ত পরিস্থিতিতে ফেলে শিক্ষা দান করে। সমাজের কীট-পতঙ্গ চিনতে সহায়তা করে। দরুণ পরিণতি থেকে উদ্ধার হওয়া শেখায়। আর সঙ্গী হয়ে সহায়তা করে "সময়"। নিজেকে কিছুই করতে হয় না। সব কিছুর উত্তর "সময়" প্রদান করে। এটা প্রকৃতিগত সৃষ্টিশীলতাও বলা যেতে পারে। একদিন সব বদলে যাবে সেই আত্মজ্ঞানের সাধনে। তখনই মূলত উপঢৌকন ও উপলব্ধি কে আলাদা করা যাবে। হয়ত উপলব্ধিকারীকে "সময়" কোন সহায়তা দেবে না। আত্মজ্ঞানের সাধকরা এই আশাটুকু করতেই পারে।
আত্মজ্ঞানের ইতিকথা
প্রত্যেক মানুষের একটি কেন্দ্রীয় আত্মজ্ঞানের ভাণ্ডার থাকে। আত্মজ্ঞানীরা সমাজের ক্ষতিকর প্রাণী হয় না। কারণ অভিজ্ঞতা ও বয়স তাকে তিক্ত পরিস্থিতিতে ফেলে শিক্ষা দান করে। সমাজের কীট-পতঙ্গ চিনতে সহায়তা করে। দরুণ পরিণতি থেকে উদ্ধার হওয়া শেখায়। আর সঙ্গী হয়ে সহায়তা করে "সময়"। নিজেকে কিছুই করতে হয় না। সব কিছুর উত্তর "সময়" প্রদান করে। এটা প্রকৃতিগত সৃষ্টিশীলতাও বলা যেতে পারে। একদিন সব বদলে যাবে সেই আত্মজ্ঞানের সাধনে। তখনই মূলত উপঢৌকন ও উপলব্ধি কে আলাদা করা যাবে। হয়ত উপলব্ধিকারীকে "সময়" কোন সহায়তা দেবে না। আত্মজ্ঞানের সাধকরা এই আশাটুকু করতেই পারে।
Tuesday, April 10, 2018
কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা
আন্দোলনটা কোটা বিরোধী নাকি কোটা সংস্কার সেটা নিয়েই তো কোন্দল। আর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাসাহাসি করছেন কিংবা উপহাস করছেন সেটার কোন যৌক্তিক কারণ আছে কি? শারীরিক প্রতিবন্ধী কিন্তু মেধা আছে। তারা কি চাকুরী পাবে না? তবে হ্যাঁ কোটা পদ্ধতির সংস্কার দরকার। ৩০% মুক্তিযোদ্ধা কোটার বেশিরভাগই শুণ্য কোটা থেকে যায়।আর আমিও একজন মুক্তিযোদ্ধার গর্বিত দৌহিত্র। এডমিশন পরীক্ষাতে কোটা ব্যবহার করিনি। করলে হয়তো চান্স পেতাম। যোগ্যতার অভাবে ভর্তিযুদ্ধে হেরে যাই। তবে অন্তত মুক্তিযোদ্ধা কোটা নিয়ে উপহাস না করা উত্তম। কারণ সেই মুক্তিযোদ্ধা পরিবার দাদা, নানা হারায়নি, হারিয়েছে ঘরবাড়ি হারিয়েছে সব। ঠান্ডা মাথায় ভাবুন আর সংস্কারের আন্দোলন করুন, মুক্তিযুদ্ধকে ছোট করে নয়।
Monday, April 9, 2018
একা
দিন-খন একা যার, নির্ঘুম একা তার
যখন বিছানায় পড়া,
কথাহীন কাব্য, অলিখিত শ্রাব্য
যখন আমি আধমরা।
চেনা সুখ অচেনা, অপেক্ষারা ঘোচেনা
কবে যাবো বাড়ী,
সুন্দর সুস্থ, সকাল কবে দেখবো
দেখবো কাজের সারি।
যখন বিছানায় পড়া,
কথাহীন কাব্য, অলিখিত শ্রাব্য
যখন আমি আধমরা।
চেনা সুখ অচেনা, অপেক্ষারা ঘোচেনা
কবে যাবো বাড়ী,
সুন্দর সুস্থ, সকাল কবে দেখবো
দেখবো কাজের সারি।
ব্যস্ততা ভালো রাখে,
সব থেকে খুব
অশান্তির মৃতমেলা
থেকে দেয় ডুব।
9/4/17
অশান্তির মৃতমেলা
থেকে দেয় ডুব।
9/4/17
Wednesday, April 4, 2018
নারী
নরম কথার সাধক সেজে
নিয়মিত নারী নত,
নরক হয়ে দেখিয়ে দিলে
নিঠুর হায়রে কত!
নম্র আচার ব্যবহারে
নিরব প্রতিশোধ,
নর জাতির শক্ত ভাঙ্গা
নিয়তিরই অবোধ।
নখ তোমার প্রখর খুব
নিন্দা করা ভুল,
নম হাতে কবুল করে
নিলামে আজ মূল।
নন্দিত আজ অবলাজাতি
নিন্দিত কেন নর?
নতুন গানে নেচে বেড়ায়
নিকষ কালো জড়ো।
নবাবজাদি জুটলে ভাগ্যে
নিরবে বাঁচা মরা,
নম্র হয় নর জাতি
নিত্য শোষণে ধরা।
নসিবে কার কি যে আছে
নিমেষ নাকি সুখ,
নবাগত যে আসবে আমার
নিষ্পাপ তোর মুখ।
নব আলোয় কামনা আমার
নিত্য হোক চলাচলে,
নবাব হয়ে বেড়ে ওঠ তবে
নিয়মিত প্রাণাঞ্চলে।
২১/০৪/১৮
নিয়মিত নারী নত,
নরক হয়ে দেখিয়ে দিলে
নিঠুর হায়রে কত!
নম্র আচার ব্যবহারে
নিরব প্রতিশোধ,
নর জাতির শক্ত ভাঙ্গা
নিয়তিরই অবোধ।
নখ তোমার প্রখর খুব
নিন্দা করা ভুল,
নম হাতে কবুল করে
নিলামে আজ মূল।
নন্দিত আজ অবলাজাতি
নিন্দিত কেন নর?
নতুন গানে নেচে বেড়ায়
নিকষ কালো জড়ো।
নবাবজাদি জুটলে ভাগ্যে
নিরবে বাঁচা মরা,
নম্র হয় নর জাতি
নিত্য শোষণে ধরা।
নসিবে কার কি যে আছে
নিমেষ নাকি সুখ,
নবাগত যে আসবে আমার
নিষ্পাপ তোর মুখ।
নব আলোয় কামনা আমার
নিত্য হোক চলাচলে,
নবাব হয়ে বেড়ে ওঠ তবে
নিয়মিত প্রাণাঞ্চলে।
২১/০৪/১৮
Thursday, March 29, 2018
ফেরা
(উৎসর্গ: Alamin Sikder Tasfin Ashraf)
ব্যথিত মনে সুজনের ঘরে
আসিলাম হুট করে,
মোরে দেখিয়া সুজন আমার
হইলো ব্যস্ত আহারে।
কতকাল যেন দেখিনি তোরে
চোখের মনিতে লাল রেখা,
এতকাল পরে পাহিলাম আমি
হবি না তুই আর একা।
ঘুরে দেখিলে পাইবি প্রাণ
আমার গ্রাম কূলে,
শতেক সবুজ আর মাঠ-প্রান্তর
বসবি বটের মূলে।
রুপোর জল খুঁজে পাবি তুই
যেখানে আছে নদী,
আহত মন তোর হয়ে যাক আজ
প্রিয় প্রাণ আমোদী।
আসিলাম আজ আপন কর্মে
পাইলাম নব সুখ,
কিভাবে দিবো প্রতিদান তোর
এঁকে চন্দন মুখ?
অশনি কাটিতে জীবন যখন
নূহ্য যেথাসেথা,
তখনি প্রাণ পাইলাম ফিরে
লিখে রাখলাম এই কথা।
২৯/০৩/১৮ইং
বিকেল ৫.১
ব্যথিত মনে সুজনের ঘরে
আসিলাম হুট করে,
মোরে দেখিয়া সুজন আমার
হইলো ব্যস্ত আহারে।
কতকাল যেন দেখিনি তোরে
চোখের মনিতে লাল রেখা,
এতকাল পরে পাহিলাম আমি
হবি না তুই আর একা।
ঘুরে দেখিলে পাইবি প্রাণ
আমার গ্রাম কূলে,
শতেক সবুজ আর মাঠ-প্রান্তর
বসবি বটের মূলে।
রুপোর জল খুঁজে পাবি তুই
যেখানে আছে নদী,
আহত মন তোর হয়ে যাক আজ
প্রিয় প্রাণ আমোদী।
আসিলাম আজ আপন কর্মে
পাইলাম নব সুখ,
কিভাবে দিবো প্রতিদান তোর
এঁকে চন্দন মুখ?
অশনি কাটিতে জীবন যখন
নূহ্য যেথাসেথা,
তখনি প্রাণ পাইলাম ফিরে
লিখে রাখলাম এই কথা।
২৯/০৩/১৮ইং
বিকেল ৫.১
Wednesday, March 28, 2018
ধ্রুপদী ধৈর্য
যাচ্ছে ক্ষয়ে যাক না বয়ে
শুকনো সেই নদী,
জোয়ার ভাটায় পূর্ণ ছিল
ছিলো নিরবধি!
শুকনো সেই নদী,
জোয়ার ভাটায় পূর্ণ ছিল
ছিলো নিরবধি!
বৃষ্টির জলে হয়না পুরণ
অবাক সেই নদী
অবাক সেই নদী
বুঝেই তো হওনি আমার
মিলেয়ে লাভ-ক্ষতি
জোয়ার ভাটা হারিয়ে গেলো
হায়রে নিয়তি
বিষাদকাহন হলো সূচন
আহত অবধি
[হারানোর গল্পটা
কেউ যে জানে না
চেনা মানুষ হঠাৎই
হয়ে যায় অচেনা
রিমঝিম সেই বৃষ্টি
আর বহু শব্দের বজ্র
গড়েছে এখন যেন
ধ্রুপদী ধৈর্য।]
২৮ মার্চ,১৮
মিলেয়ে লাভ-ক্ষতি
জোয়ার ভাটা হারিয়ে গেলো
হায়রে নিয়তি
বিষাদকাহন হলো সূচন
আহত অবধি
[হারানোর গল্পটা
কেউ যে জানে না
চেনা মানুষ হঠাৎই
হয়ে যায় অচেনা
রিমঝিম সেই বৃষ্টি
আর বহু শব্দের বজ্র
গড়েছে এখন যেন
ধ্রুপদী ধৈর্য।]
২৮ মার্চ,১৮
Saturday, March 24, 2018
ইচ্ছে সবুজ
ইচ্ছে সবুজ, যেন চিরপ্রাণময়
অন্তদহনে কেন, ক্ষণপ্রাণ ভয়?
ছড়িয়ে আবেশ সত্যাপনের
পুড়িয়ে ছল মিথ্যে মনের।
সরব যেন বাঁচার আকুতি
মরে বেঁচে কার কি ক্ষতি।
সবুজ বাঁচাই মনের সবুজ
এখনও সে যে বড়ই অবুঝ।
দিন দুনিয়ার হালচাল কি
অবুঝ মনে সবই না মেকি।
সব বন্ধুর জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
এ কেমন দ্বিত্ব ঠাসা।
এখনও প্রাণ আছে, সেই সবুজবাগে
ঠাঁই নেই ক্ষেদ, কিংবা অনেক রাগে।
হারায় না কোন পুরোনো গল্প
আসে যায় দু'এক রঙ্গিন অল্প।
অন্ন জুটবে না, সেই ভয়ে ফেলে।
অন্নপূর্ণা হয়ে, মেশে আলোর জলে।
বড় ছেদ, এঁকে হৃদপটে
যার যায়, দিল তার টুটে।
এত কালো জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
হারাই আমার ভাষা।
২৪/৩/১৮
অন্তদহনে কেন, ক্ষণপ্রাণ ভয়?
ছড়িয়ে আবেশ সত্যাপনের
পুড়িয়ে ছল মিথ্যে মনের।
সরব যেন বাঁচার আকুতি
মরে বেঁচে কার কি ক্ষতি।
সবুজ বাঁচাই মনের সবুজ
এখনও সে যে বড়ই অবুঝ।
দিন দুনিয়ার হালচাল কি
অবুঝ মনে সবই না মেকি।
সব বন্ধুর জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
এ কেমন দ্বিত্ব ঠাসা।
এখনও প্রাণ আছে, সেই সবুজবাগে
ঠাঁই নেই ক্ষেদ, কিংবা অনেক রাগে।
হারায় না কোন পুরোনো গল্প
আসে যায় দু'এক রঙ্গিন অল্প।
অন্ন জুটবে না, সেই ভয়ে ফেলে।
অন্নপূর্ণা হয়ে, মেশে আলোর জলে।
বড় ছেদ, এঁকে হৃদপটে
যার যায়, দিল তার টুটে।
এত কালো জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
হারাই আমার ভাষা।
২৪/৩/১৮
Thursday, March 22, 2018
এক ও অন্য
এক শহরে সুখের বৃষ্টি
অন্য ঘরে ঝড়,
এক মনেতে আশার আলো
অন্য হৃদে জ্বর।
এক সময়ে ভালো থাকা
অন্য মূহুর্ত কালো,
এক গ্রহেতে স্বর্গীয় প্রাণ
অন্য পুঞ্জে হারলো।
এক বাগানে ফুলেল সুভাস
অন্যপাশে জঞ্জাল,
এক আকাশে অনেক তারা
অন্য-কাশে বেড়াজাল।
এক যে দূরে তুমি কোথায়
অন্য কারো দেবী,
এক সে আমি হয়নি কারো
অন্য সুখের চাবী।
এক সে তুমি কথা দিয়েছিলে
অন্য আমি আশায়,
এক যে আমার কথাটুকু আজও
অন্যতম ভালোবাসায়।
এক সে সুদিন আসলো না আজও
অন্য পাশে সুখ,
এক যে আঁধারে আটকে গেছি
অন্য এক দুঃখ।
২২/৩/১৮
অন্য ঘরে ঝড়,
এক মনেতে আশার আলো
অন্য হৃদে জ্বর।
এক সময়ে ভালো থাকা
অন্য মূহুর্ত কালো,
এক গ্রহেতে স্বর্গীয় প্রাণ
অন্য পুঞ্জে হারলো।
এক বাগানে ফুলেল সুভাস
অন্যপাশে জঞ্জাল,
এক আকাশে অনেক তারা
অন্য-কাশে বেড়াজাল।
এক যে দূরে তুমি কোথায়
অন্য কারো দেবী,
এক সে আমি হয়নি কারো
অন্য সুখের চাবী।
এক সে তুমি কথা দিয়েছিলে
অন্য আমি আশায়,
এক যে আমার কথাটুকু আজও
অন্যতম ভালোবাসায়।
এক সে সুদিন আসলো না আজও
অন্য পাশে সুখ,
এক যে আঁধারে আটকে গেছি
অন্য এক দুঃখ।
২২/৩/১৮
Thursday, November 9, 2017
সইছি অবহেলা
জলাঞ্জলি দিয়েই না হয়
নতুন কোন সকাল,
অনেক সন্ধ্যা যাক কেটে যাক
স্বপ্ন না হোক অকাল।
বারংবারই অপবাদ আর
মিথ্যে নিয়ে খেলা,
প্রভু তুমি দেখছই তো
সইছি অবহেলা।
ধৈর্য নিয়ে টিকে থেকে
হাসি মুখে হারা,
সময় আমায় মারছে যেন
সপাটে চাবুক দোরা।
নতুন কোন সকাল,
অনেক সন্ধ্যা যাক কেটে যাক
স্বপ্ন না হোক অকাল।
বারংবারই অপবাদ আর
মিথ্যে নিয়ে খেলা,
প্রভু তুমি দেখছই তো
সইছি অবহেলা।
ধৈর্য নিয়ে টিকে থেকে
হাসি মুখে হারা,
সময় আমায় মারছে যেন
সপাটে চাবুক দোরা।
Tuesday, October 31, 2017
গল্পে তুমি
গল্পে তুমি চাইছো যখন সবকিছুতে বিয়োগ,
হার না মেনে বারবারই আমি খুঁজি যাই সুযোগ।
চোখের ভাষা আড়াল করে যাই যে প্রতিদিন,
আমার প্রতিমুহূর্তের পরীক্ষাগুলো খুব যে কঠিন।
মোহের বয়সতো নেই যে আর ডুবে থাকব প্রেমে,
হৃদয় গ্রহে জায়গাটুকু তোমার যাবে না যে কমে।
স্বপ্নিল এক রাজ্যে গড়েছি আমার রাজমহল,
চাইলেই কেউ পারবে না, হতে দেবো না দখল।
হার না মেনে বারবারই আমি খুঁজি যাই সুযোগ।
চোখের ভাষা আড়াল করে যাই যে প্রতিদিন,
আমার প্রতিমুহূর্তের পরীক্ষাগুলো খুব যে কঠিন।
মোহের বয়সতো নেই যে আর ডুবে থাকব প্রেমে,
হৃদয় গ্রহে জায়গাটুকু তোমার যাবে না যে কমে।
স্বপ্নিল এক রাজ্যে গড়েছি আমার রাজমহল,
চাইলেই কেউ পারবে না, হতে দেবো না দখল।
Friday, October 27, 2017
ঘেন্না জাগে
ক্ষণে ক্ষণে মনে দামামা বাজে
বৃদ্ধ-জ়োয়ান যুদ্ধে জাগে,
শশান ঘাটের লাশ পুড়িয়ে
আমার তান্ডব থামে।
তোর মৃত্যুর পর ছিঁড়ে দেই
দুটি চোখের কোঠর,
তুই অপরাধী খুব তাই বলে মোর
ভাঙ্গে না রাগের জঠর।
তোর শেষ নিঃশ্বাসের পরেও কাঁটি
সারা সর্বাঙ্গ,
তবে যথাসুখের আশ্রয় ছিল
আমি পাশান অনুসর্গ।
ধ্বংসযজ্ঞ শেষে করে যখন
ছেঁড়া হাত পা কুড়াই,
মনে মনে খুব ঘিন্না জাগে
তোকে এভাবেই পাড়াই।
বৃদ্ধ-জ়োয়ান যুদ্ধে জাগে,
শশান ঘাটের লাশ পুড়িয়ে
আমার তান্ডব থামে।
তোর মৃত্যুর পর ছিঁড়ে দেই
দুটি চোখের কোঠর,
তুই অপরাধী খুব তাই বলে মোর
ভাঙ্গে না রাগের জঠর।
তোর শেষ নিঃশ্বাসের পরেও কাঁটি
সারা সর্বাঙ্গ,
তবে যথাসুখের আশ্রয় ছিল
আমি পাশান অনুসর্গ।
ধ্বংসযজ্ঞ শেষে করে যখন
ছেঁড়া হাত পা কুড়াই,
মনে মনে খুব ঘিন্না জাগে
তোকে এভাবেই পাড়াই।
Tuesday, October 17, 2017
পাগল
শুকনো রুটির শক্ত লোকমায়
একটু খানি গুড়,
পথের ধারে স্বচ্ছ জলে
পিয়াস করলো দূর।
জরাজীর্ণ জামার ভাঁজে
হাজার তালি ছাঁপ,
পুরানো হাতের লাঠি
তার হাজার পরিতাপ।
একমনেতে হাসে আবার; এক মনেতে কাঁদে
ঘুমের জন্য পায়না জায়গা; ঘোরে রাত বিরাতে।
বাস্তুহারা সেই বুড়োকে ডাকত
কেউ বা পাগল,
কারো দেয়া খাবার পানিতে
সামলাতো না বার্ধক্যের ধকল।
একটু খানি গুড়,
পথের ধারে স্বচ্ছ জলে
পিয়াস করলো দূর।
জরাজীর্ণ জামার ভাঁজে
হাজার তালি ছাঁপ,
পুরানো হাতের লাঠি
তার হাজার পরিতাপ।
একমনেতে হাসে আবার; এক মনেতে কাঁদে
ঘুমের জন্য পায়না জায়গা; ঘোরে রাত বিরাতে।
বাস্তুহারা সেই বুড়োকে ডাকত
কেউ বা পাগল,
কারো দেয়া খাবার পানিতে
সামলাতো না বার্ধক্যের ধকল।
Sunday, October 8, 2017
অনেক ভালোবাসি তোমায়
মরণটুকুও কেন পায়ে পড়ে কাঁদে
তবুও জীবন তুচ্ছ যেন প্রেম স্বাদে
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি
তাই হয়ত তোমার দুয়ারে বার বার ফিরে আসি
কঠিন দিনে তুমি কেঁদেছো
আজ আমি কাঁদছি তোমার জন্য
ভালোবেসেই হোক জীবন ধন্য
তুচ্ছ আমি নিরুপায় হয়ে
মরে যাই বার বার তোমার লয়ে
খুব যে ভালোবাসি তোমায়,
যেখানে নিঃশ্বাসের শান্তিতে খুঁজি শুধুই তোমায়।
আমি অন্ধ আসিফ আজ,
তরল হয় আমার আগুন মেজাজ।
তোমার হাসিতে নিজেকে ডুবাই
তোমার হাসিতে সঁপে দেই
আমি তোমার কান্নায় জয় করি তোমারেই।
আমার অন্তর শুধু বন্দি তোমার সনে
কেউ না জানুক পাগল তোমার জন্যে।।।
তবুও জীবন তুচ্ছ যেন প্রেম স্বাদে
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি
তাই হয়ত তোমার দুয়ারে বার বার ফিরে আসি
কঠিন দিনে তুমি কেঁদেছো
আজ আমি কাঁদছি তোমার জন্য
ভালোবেসেই হোক জীবন ধন্য
তুচ্ছ আমি নিরুপায় হয়ে
মরে যাই বার বার তোমার লয়ে
খুব যে ভালোবাসি তোমায়,
যেখানে নিঃশ্বাসের শান্তিতে খুঁজি শুধুই তোমায়।
আমি অন্ধ আসিফ আজ,
তরল হয় আমার আগুন মেজাজ।
তোমার হাসিতে নিজেকে ডুবাই
তোমার হাসিতে সঁপে দেই
আমি তোমার কান্নায় জয় করি তোমারেই।
আমার অন্তর শুধু বন্দি তোমার সনে
কেউ না জানুক পাগল তোমার জন্যে।।।
Tuesday, September 26, 2017
রাত জাগা
উড়ছে তোমার চুল শুধু
ছুঁচ্ছে আমার গা
তোমার সকাল হাতে রেখে
আমার রাত জাগা
আমি নির্ঘুম তুমি ঘুমে
অবাক কিছু স্বপ্ন জমে
ভয় হয় শুধু যেন না থামে।
বেঁচে থাকি শুধু তোমার গানে
আর কিছু যেন না আসে কানে
জীবন শুধু থাকুক টিকে শেষ দানে
ছুঁচ্ছে আমার গা
তোমার সকাল হাতে রেখে
আমার রাত জাগা
আমি নির্ঘুম তুমি ঘুমে
অবাক কিছু স্বপ্ন জমে
ভয় হয় শুধু যেন না থামে।
বেঁচে থাকি শুধু তোমার গানে
আর কিছু যেন না আসে কানে
জীবন শুধু থাকুক টিকে শেষ দানে
Saturday, September 16, 2017
শক্ত
খুঁটি শক্ত না করে যুদ্ধে নামার কোন মানেই হয় না। আর অসম প্রতিযোগিতাকে টেক্কা দেবার মত যোদ্ধা হইনি। তবে বসে থেকে ভাগ্যবরণ করতে ইচ্ছুই নই। যে কাউকেই মোকাবিলা করার ক্ষমতা রাখি।
Friday, September 15, 2017
তুমি আমার
তুমি আমার ঘুম
স্বর্গীয় প্রেমের চুম
তুমি আমার রাতের বৃষ্টি,
তুমিই আমার উম।
তুমি আমার জোনাক পরী
সকাল বিকাল সন্ধ্যা আলোড়ী
তুমি আমার একটু সুখ,
তুমিই আমার আদুরী।
তুমি আমার মিষ্টি সুখ
একরাশি হাসিতে ভরে বুক
তুমি আমার জগত স্বর্গ,
দেখি যখন তোমার মুখ।
তুমি আমার স্বস্তির নিঃশ্বাস
দূরে তুমি তবুও শক্ত বিশ্বাস
তুমি আমার ছোট্ট পাখি,
তুমি আমার গোলাপ একরাশ।
তুমি আমার শান্ত ছায়া
তোমার জন্যই জাগে মায়া
তুমি যে কেন যাও হারিয়ে,
তুমিই আমার চোখের হায়া।
তুমি আমার একটাই নদী
বাঁঁচবো যদ্দিন বইবে অবধি
তুমি আমার শঙ্খচুড়া,
তুমি আমার সবটুকু আমোদী।
তুমি আমার স্বর্গ সমান
হারাই যত মান সম্মান
তবুও তুমি আমার একটাই তুমি,
দিলাম তোমার এক জবান।
তুমি আমার একটাই আকাশ
রঙ্গিন চোখে সেই বুনো কাশ
শেষ দিনেও আমি একাই থেকে,
বুড়ো বয়সে করবো বাস।
৩.০২ দুপুর। সেপ্টেম্বর ১১, ২০১৭
স্বর্গীয় প্রেমের চুম
তুমি আমার রাতের বৃষ্টি,
তুমিই আমার উম।
তুমি আমার জোনাক পরী
সকাল বিকাল সন্ধ্যা আলোড়ী
তুমি আমার একটু সুখ,
তুমিই আমার আদুরী।
তুমি আমার মিষ্টি সুখ
একরাশি হাসিতে ভরে বুক
তুমি আমার জগত স্বর্গ,
দেখি যখন তোমার মুখ।
তুমি আমার স্বস্তির নিঃশ্বাস
দূরে তুমি তবুও শক্ত বিশ্বাস
তুমি আমার ছোট্ট পাখি,
তুমি আমার গোলাপ একরাশ।
তুমি আমার শান্ত ছায়া
তোমার জন্যই জাগে মায়া
তুমি যে কেন যাও হারিয়ে,
তুমিই আমার চোখের হায়া।
তুমি আমার একটাই নদী
বাঁঁচবো যদ্দিন বইবে অবধি
তুমি আমার শঙ্খচুড়া,
তুমি আমার সবটুকু আমোদী।
তুমি আমার স্বর্গ সমান
হারাই যত মান সম্মান
তবুও তুমি আমার একটাই তুমি,
দিলাম তোমার এক জবান।
তুমি আমার একটাই আকাশ
রঙ্গিন চোখে সেই বুনো কাশ
শেষ দিনেও আমি একাই থেকে,
বুড়ো বয়সে করবো বাস।
৩.০২ দুপুর। সেপ্টেম্বর ১১, ২০১৭
Sunday, September 3, 2017
খেয়ালে
ছন্দের খেয়ালে পাইনি কবিতা
কথার খেয়ালে পাইনি গান,
তোমার খেয়ালে পাইনি "তুমি"
উচ্ছ্বাসের বদলে পাইনি প্রাণ।।
গল্পে কত না পাওয়ার সুর।
অবেলায় ডাকে শেষ নিঃশ্বাস; নদী কত দূর।
মনের খেয়ালে দেইনি মনোযোগ
স্বপ্নের খেয়ালে দেইনি অনুযোগ,
নিঃস্তব্ধতার খেয়ালে দেইনি পরিভোগ
ভুলের খেয়াল দেইনি অভিযোগ।।
কাব্যে কত বিরহের উপমা।
তুমি ছিলে স্বাভাবিক; আমার কষ্ট জমা।
আঁধারের খেয়ালে পাইনি সকাল
চাঁদের খেয়ালে পাইনি জ্যোৎস্নাবিহার,
র্নিঘুমের খেয়ালে পাইনি স্বস্তি
তাঁরা খেয়ালে পাইনি রুপোর হার।।
ছন্দে দুজনার ছিল অমিল।
শেষচেষ্টা হেলায় হারিয়ে; আজ তুমি আছো খুব অনাবিল।
অনুরাগের খেয়ালে পাইনি হাসি
অভিমানের খেয়ালে পাইনি সান্ত্বনা,
অনুতাপের খেয়ালে পাইনি ক্ষমা
অনুগতের খেয়ালে পাইনি মন্ত্রণা।।
উপন্যাসের শেষ অধ্যায়ে মৃত নায়ক।
প্রমাণ দিলো সে; ভালোবাসার পরিচায়ক।
(একটি সত্য ঘটনা অবলম্বনে)
৩/৯/১৭
Subscribe to:
Posts (Atom)
নতুনে ভুলি নাই
তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...
-
জীবনটা একেকজনের কাছে একেক রকম। কারো কাছে পালবিহীন নৌকার মত, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় অবিরাম। কারো জীবন নদীর ঢেউয়ের মত উথাল-পাথাল, স্বস্তিবিহীন।...
-
ইন্টার্নশীপ একটি শিক্ষনবীশ পর্ব, যা পড়াশুনার একটি অংশ। কখনও অভিজ্ঞতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েট অবৈতনিক শিক্ষানবীশে অংশগ্রহণ করে অভিজ্ঞতা ...
-
কপাট তোর বন্ধ যে হায়! হারিয়ে যেতে শুধু যে মন চায়। দূর দেশে এক ভিনগ্রহে, শুন্য সেথায় প্রেম-মোহে। একলা তুই আর আমি দোসর, ফুল পাখি আর গানের ...