Tuesday, November 29, 2016

মানবতার ক্রন্দন

পাষাণ তোমার হৃদয়ে হয়ত
নড়েনি এখনো কড়া,
সুবিধা মতো নিজের দাবীতে
ধরা জ্ঞান করো সরা।

চারিপাশের আবহে তোমার
আসে যায়না কিছু,
এক দু কদম আগ বাড়িয়েই
আবার হটো পিছু।

মানবতার ক্রন্দন দেখেও
ভাঙ্গো না তুমি শর্ত,
পাশের বাড়ির গড়ানো রক্তে
ভিজছে মোদের মর্ত।

গ্রামের পর গ্রাম জ্বলে যায়
শতেক মরে বোমে,
নিভে যাওয়া শিখা জ্বালিয়ে দেয়
অমানুষেরা থেমে থেমে।

কে মুসলিম, কে বৌদ্ধ
মানবতা সবার আগে,
বিশ্ব হয়ত জানে না সত্য
মাছ ঢেকে রাখে শাকে।

রক্তাক্ত দেহ পড়ে আছে কত
আছে স্বজনহারা,
সব জেনেও আমরা সবাই
দেই সীমান্তে পাহারা।

২০/১১/১৬-শেহজাদ
(আরকানবাসীকে উৎসর্গ করে)

Thursday, November 24, 2016

"তুমি"

রহিলে "তুমি" সৃষ্টির বাহিরে,
সত্যিকারের "তুমি" বহুদূরে।
মনন স্পর্শী হতে চায় অচেনা সুরে।

পূর্বের "তুমি" কি খলতুমি ছিলে?
মিলিয়ে গেলে আড়ালে
নাকি "তুমি"র জন্মই হয়নি!

হও "তুমি" সর্বদা আমারই
চাই না তাহা, এ যে আনাড়ি
আমার কথা তিক্ত ছিল, তোমার সয়নি!

"তুমি" সত্যিই লক্ষ্যহীন
"তুমি" ব্যর্থ প্রেমের বেড়াজাল,
"তুমি" ছিলে সমপ্রেম আমার
কিংবা অসম প্রেমের খেয়াল।

মনভ্রষ্ট আমি, তবুও যুক্তি খুঁজি
ভবিষ্যৎ "তুমি" অদেখা আমার কেউ,
এই সান্তনায় বাড়ি ফিরি
তবুও থামানো দায় হৃদয়ের উত্তাল ঢেউ।

Monday, November 21, 2016

নড়েনি এখনো কড়া

পাষাণ তোমার হৃদয়ে হয়ত
নড়েনি এখনো কড়া,
সুবিধা মতো নিজের দাবীতে
ধরা জ্ঞান করো সরা।

চারিপাশের আবহে তোমার
আসে যায়না কিছু,
এক দু কদম আগ বাড়িয়েই
আবার হটো পিছু।

মানবতার ক্রন্দন দেখেও
ভাঙ্গো না তুমি শর্ত,
পাশের বাড়ির গড়ানো রক্তে
ভিজছে মোদের মর্ত।

গ্রামের পর গ্রাম জ্বলে যায়
শতেক মরে বোমে,
নিভে যাওয়া শিখা জ্বালিয়ে দেয়
অমানুষেরা থেমে থেমে।

কে মুসলিম, কে বৌদ্ধ
মানবতা সবার আগে,
বিশ্ব হয়ত জানে না সত্য
মাছ ঢেকে রাখে শাকে।

রক্তাক্ত দেহ পড়ে আছে কত
আছে স্বজনহারা,
সব জেনেও আমরা সবাই
দেই সীমান্তে পাহারা।

২০/১১/১৬-শেহজাদ
(আরকানবাসীকে উৎসর্গ করে)

Wednesday, November 16, 2016

আরোও ক্ষয়িষ্ণু হই

ক্ষয়ে যাওয়া আমি আরও ক্ষয়িষ্ণু হই,
পুরোনো স্মৃতি যখন বিক্ষিপ্ত হয়ে ছুটে আসে।
বিদগ্ধ হাসি জমে থাকে ছোট কণা হয়ে
প্রতিশোধের আকাঙ্ক্ষা সুপ্ত থাকুক প্রতি নিঃশ্বাসে।

Friday, November 11, 2016

রক্তে আমার যুদ্ধের বিষ

রক্তে আমার যুদ্ধের বিষ
উষ্ণ আমার নিঃশ্বাস।
উর্বর আমার দুই চক্ষু,
চাবুক ছটায় জর্জরিত বক্ষ
উত্তপ্ত আমার শাণিত দৃষ্টি,
শক্ত প্রতিরোধে রক্তের বৃষ্টি।
তবে আমি থামি; ধৈর্য্যের প্রতিফলে
আমি কাটাই আমার ক্ষিপ্রতা যত; কলাম লেখার বলে।
আমি দুর্বিনীত অশেষবিধি, বিপত্তিরই সুরে,
আমি সবার চোখের বিষাক্ত জাল; হটায় বহুদুরে।
আমি কতেক সময় অনেক বুঝি, কতেক সময় বলি
বলার জন্য শতেক বারই, একঘরতে চলি
তোষামোদের মধুর বাণী, আমায় দিয়ে হয় না।
বাজনা বাজাই আপনি ভালো, তেনার মত হয় না!!!
দিন শেষে মঠের ঘরে আমি ফিরে যাই,
রক্তের আগুন ধীর সুচিয়ে কলমে লাগাই।

Sunday, November 6, 2016

আমি...

আমি অধঃসুখে উচ্ছলিত,
আমি অধঃনেশায় উন্মেষিত।
আমি অধঃজ্বালায় গ্রাস,
আমি অধঃনিঃশ্বাসে ধুপের তাস।
আমি অধঃক্রমে চলি,
আমি অধঃনিয়মের বলি।
আমি অধঃপাতে খন্ডিত,
আমি অধঃদন্ডে দণ্ডিত।

Sunday, October 23, 2016

ক্ষমার দোহাই

হে দরিয়ার মাঝি!!!
তোমারি কাছে কহি,
যে অবলার ভ্রান্তি বিলাসে মরিয়াছি দিন রাহি।
দিও বুঝ তারে, ক্ষমার দোহাই,
নইলে চড়াইয়ো শুলে!!!

Sunday, September 4, 2016

বিবর্ণ ফাগুন

ভেঙ্গে পড়া ডালপালা,
শুকনো পাতায় বোনা;
আর কিছু বালি কণা নিয়ে সেই বটতলা....!!!

অল্পসময় না অনেকক্ষণটা যেন অবেলা
স্বপ্ন দেখতে সেই কবে থেকে ছিলো মানা;
শেষ লেখা কথিকাটি নিয়ে আমি একলা।

পুড়িয়েছি আমার কত
রঙ্গীন শীতল আগুন,
ভেজা কালনিদ্রা আমার আকাশ
বিবর্ণ ফাগুন।।

Saturday, July 23, 2016

ষড়তা

ইতিহাসের কোন কবিই গোছালো ছিল না। কারো কল্পনা ভেঙ্গে গিয়েছিল আর
কেউ বাস্তবতার ষড়তায় মূষড়ে গিয়েছিল। আক্ষেপ ছিল বলেই লিখতে পেরেছে,
গাইতে পেরেছে, জীবনের গল্পগুলো পাতায় জীবন্ত করতে পেরেছে।
দীর্ঘনিঃশ্বাসগুলো নিজের মধ্যে আটকে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত।

নিরব প্রার্থনা

একটি পুর্ণাঙ্গ সকালের মধ্যেও থাকে বিতৃষ্ণা,
যা অশান্তি-না পাওয়ার মাঝামাঝি কিছু একটা।
প্রতিশোধের আগুন নিভাই নিজ অক্ষমতাকে দোষারোপ করে,
প্রতিবাদ! তাও করি না,আমি নিশ্চুপ থাকাতে চাই,
একটা সুসময় হয়ত আসবেই, হয়ত আরো হাজার প্রজন্ম পরে।
তারপরও আসবেই।
আক্ষেপই কোন কোন সময়ের সর্বশেষ ঢাল,
ভূস্বামীর কাছে শুধু নির্বিঘ্নে নিঃশ্বাস নেয়ার জন্য প্রার্থনা করি।
তবুও ক্যাকটাসের দুঃখটা ছিল সবারই অজানা!!!

Wednesday, May 25, 2016

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা কিছু ছন্দময় লাইন

তুমি শিখিয়েছো রোদ,
জাগিয়েছো খোদ,
র্নিভাবনায় রাঙ্গিয়েছো
একেঁছো আমোদ।
তুমি দেখিয়েছো আকাশ,
দিয়েছো আভাস,
নির্মল মুক্তির দুয়ারে
সাজিয়েছো কাশ।
তুমি শিখিয়েছো বিদ্রোহী,
করেছো মোরে অশ্বারোহী,
তুমি জ্বালিয়েছো
আগুনকরেছো মোহী।

-আসিফ শেহজাদ
২৫/০৫/১৬

L

Monday, May 16, 2016

খেদ

শেষ বিকেলের একরোখা জেদ,
করে না আমায় অন্তরভেদ।
রোদের স্পর্শে হয়েছি কল্পনা থেকে বিচ্ছেদ।
কিন্তু তাতে নেই আমার বিন্দু মাত্র খেদ।

Sunday, April 24, 2016

আমি...

স্কেচ ভরা রূপোর আলো,
আমি একপাশের ব্রিশ্চিক মুখপাত্র।
আমার শক্তি আমার মাঝে
দেইনি, দেবো না বিলিন হতে!!!

আমি শক্ত প্রকোষ্ঠ হাতে বেয়ে উঠছি পাহাড়,
আমি এই দশকেই চুড়মাড় করবো আমার যত আধাঁর।

আমি স্পষ্ট ভাষায় লিখছি গান,
কবিতার মত সুর।
বিদ্রোহী হয়ে যখন জ্বলে উঠি আমি
পেরোই শত দূর।

আমি রক্তিম কাঞ্চন আমার হাতেই রাখতে চাই।
কারণ শত বঞ্চনা মাঝেও তুমি শিখিয়ে সুন্দীয় অন্তর্লীণ

Tuesday, April 19, 2016

রাখছো ধোকায়

আমি ধ্রুম্প্র সাগর চঞ্চল,
অন্ধ তুমি দোর খোল।
আমার পথের কাঁটা-তুলো
থাকলে ভাল আমায় ভূলো।
সন্দীপনের দিকটা তোমার; রাখছো আমায় ধোকায়,
যাচ্ছে তাই করবে-করো; করছো কেয়ার থোরায়!!!!

Saturday, December 26, 2015

আমি হতে চাই

আমি জসীম-উদ্দীনের মত হতে চাই,
যে শত বিষে ভরা বাণের বদলে বুক ভরা গানের কথা বলেছেন।
আমি নজরুলের মত হতে চাই,
যে শত বঞ্চনা পরও জীবনে স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়েছেন।
আমি রবীন্দ্রনাথ হতে চাই,
যিনি শত সুখ হাতে পেয়েও অধ্যবসায় ভুলে যায় নি।
আমি মাইকেল হতে চাই,
যিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে নিয়ে না, চারপাশের মানুষদের নিয়ে ভাবতেন।
আমি জীবনানন্দ হতে চাই,
যিনি তার পৃথিবীটাকে প্রচন্ড ভালবাসতেন।
আমি কামিনী রায় হতে চাই,
যিনি পেছনের দিন গুলো খুব যত্ন করে মনের মধ্যে গুছিয়ে রাখতেন।
আমি আমার মাঝে এক শাশ্বত "তুমি" জাগাতে চাই।
আর একটা সময় পর পৃথিবী, তোমার কাছে জানতে চাইবো,
আমার অপ্রাপ্তির জন্য কে দায়ী?
পৃথিবী, তোমার কি কিছুই করার ছিল না?
তুমি কি পারতে না আমাকে একটু ভাল রাখতে?

Sunday, November 15, 2015

বন্দিদশা

বিকেলের ক্লান্তিকর রোদ আমার মুখে এসে পড়েছে,
পিছমোড়া করে মোটা শেকলে আমার দুহাত বাঁধা।
নড়ার শক্তিটুকু নেই,
ক্ষত-বিক্ষত জায়গা গুলো জ্বলছে,
অনেকক্ষণ পর আবিষ্কার করলাম আঙ্গুলের নখগুলো নেই,
পায়ের দিকে তাকাতেই অনেকগুলো ইঁদুর ছুটে পালালো।
গরম নিঃশ্বাস গুলো ক্রমশ ঠাণ্ডা হাওয়া হচ্ছে দিন দিন! 

Saturday, October 10, 2015

মিথ্যেবাদী

শানিত আমার দৃষ্টি দেয়াল
শক্ত আমার হাত,
শেকল ভাঙ্গার শক্তি দেখে
এ পাড়ে দৃষ্টিপাত।

চোয়ালে আমার রক্ত আগুন
পিঠে চাবুক ছটা
শেকল ভাঙ্গার পরেই দেখিস
পরবে তো লাশ কটা।

অন্ধকারে কাঁটার ভেতর
ফুটছে আমার পা,
ছুটছি আমি ভাঙ্গছি কপাট
হচ্ছে না তো ঘা।

মরুভূমির আগুন শত্রু
ঢালাছে মাথায় লাভা,
গোধুলী বেলায় আমার শরীর
দ্বিতীয় সূর্য আভা।

মিথ্যে কথা বলার আগে
ভাবিস শতেক বার,
একটা মিথ্যা খুলে দিলো তোর
হাজার শত্রুদ্বার।

পারবি না দিতে ছিঁটে ফোটা
বলিস কেন সাগর
এক মুখেতে দু' কথা তাই
মারবো মুখে মোহর।

আসছি আমি ভাঙ্গবো তোকে
ছিঁড়বো তোকে হাতে,
হঠাৎ মনে হতেই পারে
মরছি হায়নার দাঁতে।
২৫/১০/২০১৫ইং

Friday, October 9, 2015

বিতৃষ্ণা

সুপ্রসন্ন তুমি দূরে,
অনুমতিহীন ভাবে যখন তুমি মিথ্যে বলো,
অপ্রকাশ্য তোমার কপটতার ঝুলি
অমিমাংষীত তোমার সহানুভুতি; তোমার বিচার,
তুমি ছিলে সংক্ষেপিত আলোর ঝিলিক মাত্র
এক মুহুর্তের জোনাক, বিমূর্ত করা এক শীতল বিজলী,
হঠাৎ হাসি-কান্নার সহচর; দেখোনি চেয়ে একবারও বর্তমানে,
আমি যে এক রাশ উচ্ছাস ছিলাম, এখন নির্জীব প্রতি পানে
তবুও এই আবহে যেন আমি বদলাই, যেন নতুন করে শিখতে পারি,
নতুন করে নিঃশ্বাস নিতে পারি; নতুন করে, আবারই নতুন করে।

Saturday, August 29, 2015

সুপ্রসন্ন তুমি দূরে

সুপ্রসন্ন তুমি দূরে,
অনুমতিহীন ভাবে যখন তুমি মিথ্যে বলো,
অপ্রকাশ্য তোমার কপটতার ঝুলি
অমিমাংষীত তোমার সহানুভুতি; তোমার বিচার,
তুমি ছিলে সংক্ষেপিত আলোর ঝিলিক মাত্র
এক মুহুর্তের জোনাক, বিমূর্ত করা এক শীতল বিজলী,
হঠাৎ হাসি-কান্নার সহচর; দেখোনি চেয়ে একবারও বর্তমানে,
আমি যে এক রাশ উচ্ছাস ছিলাম, এখন নির্জীব প্রতি পানে
তবুও এই আবহে যেন আমি বদলাই, যেন নতুন করে শিখতে পারি,
নতুন করে নিঃশ্বাস নিতে পারি; নতুন করে, আবারই নতুন করে।

Sunday, August 23, 2015

ক্যাকটাসীয় আশা

ক্যাকটাসীয় কিছু আশা নিয়ে অনুরোধ করেছিলাম, দূরে থেকো, এটা ওটা থেকে।
বিধিবদ্ধ কি এমন কোন আবেগের সঞ্চারণ ঘটায়!!!!????
শত অনুরোধ যখন তার পায়ের সামনে নর্দিত!!!
তখন বার বার তার নতুনত্বহীন ভুল আমাকে না আমার সর্বাঙ্গ কাঁদায়!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...