Saturday, February 28, 2015

সবারই অজানা

একটি পুর্ণাঙ্গ সকালের মধ্যেও থাকে বিতৃষ্ণা,
যা অশান্তি-না পাওয়ার মাঝামাঝি কিছু একটা।
প্রতিশোধের আগুন নিভাই নিজ অক্ষমতাকে দোষারোপ করে,
প্রতিবাদ! তাও করি না,আমি নিশ্চুপ থাকাতে চাই,
একটা সুসময় হয়ত আসবেই, হয়ত আরো হাজার প্রজন্ম পরে।
তারপরও আসবেই।
আক্ষেপই কোন কোন সময়ের সর্বশেষ ঢাল,
ভূস্বামীর কাছে শুধু নির্বিঘ্নে নিঃশ্বাস নেয়ার জন্য প্রার্থনা করি।
তবুও ক্যাকটাসের দুঃখটা ছিল সবারই অজানা!!!

Sunday, February 8, 2015

শুভ প্রার্থনা

একটি মোক্ষম সময়ের অপেক্ষা ছিল।
তুই খুঁজে পাস কিনা তাকে,
এক এক মুহুর্ত করে ভালো থাকা,
আর পূরো জীবনটা এক ছন্দময় জীবনের আবির্ভাব ঘটানো।
অনেকতো ঘুরতিস আমার পেছন পেছন,
সত্যি ছিল কিনা জানি না!
কিন্তু এখন অবান্তর মনে না হওয়ার কারণ খুঁজে পাই না!
তোর কিছু পাগলামি তো আমিও ফিল করতাম; আমিও তো মানুষ
এখনকার সত্যগুলো কেন যেন হরহামেশা বদলে যায়, নতুন সুর ধরে। সত্যগুলো তার কথাই বলে যে বলতে বাধ্য করে। অবাধ্য সত্য খুব কমই পাওয়া যায়।
যাই হোক ফাইনালি গল্পটা নতুন মোড় নিলো। আশা করি এখনকার গল্পটা যেন আর না বদলায়। বিধাতার কাছেই মূল চাবি; আমরা যতই গল্পের স্রষ্টা হই না কেন!!!
ভাল থাক! এটুকই প্রার্থনা!
আর আমি শুধু বিস্তৃত অসাবধানতার মাঝে এক মূঠো সাবধানী ভালোবাসা দেখতে চাই। শুভ হোক তোদের নতুন জীবন! 

Thursday, January 15, 2015

থাকো সুন্দ্রীয় লয়ে

এখনও নিঃশ্বাস নেই, সেই পুরনো নিঃশ্বাস।
দীর্ঘশ্বাস বলি না, ছোট করব না এই অনুভুতিকে।
শব্দহীনতায় পথ চলার মাঝে "তুমি" বেঁচে থাকো।
সবার অট্টহাসি এড়িয়ে আমি আছি, আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, সর্বশেষ আয়ুষ্কালের শেষ মুহূর্ত পর্যন্ত।
শুধু তুমি র্নিঝঞ্জাট থাকো, থাকো সুন্দ্রীয় লয়ে!!!

Saturday, January 11, 2014

কোথায় তুমি

কোথায় তুমি
বাতাসে কি মিশে আছো সুগন্ধ হয়ে ?
নাকি ঐ কৃষ্ণচূড়ার হলুদ পরাগ মেখে?
লুকিয়ে আছো চিরসবুজ পাতার ভিড়ে ?
আমার কষ্ট গুলো আজ ঢেউ হয়ে
আছড়ে পড়ে হৃদয় তীরে।


কোথায় তুমি ,
ঘাসের বুকে শিশির হয়ে জমে আছো ?
নাকি নাটাই ছাড়া ঘুড়ি হয়ে উড়েই গেলে
আমায় ছেড়ে একেবারে বহুদুরে ?
আমার ব্যাথা গুলো তোমায় খোঁজে ।
আজও তুমি রয়েছ আমার সবটা জুড়ে ।


কোথায় তুমি ,
সাগরতীরের সূর্য হয়ে ডাকছ আমায় ?
নাকি ঢেউয়ের দোলায় ভেসেই গেলে ?
আমায় ফেলে , আঁধার ঢাকা কারাগারে
যে কারাগারের দেয়াল জুড়ে দুঃখ আঁকা ।
তোমার আশায় , ভালোবাসায় দু চোখে আজ শ্রাবণ ঝরে ।

Sunday, October 10, 2010

ভয়াল ২৮শে...

লোমহর্ষক স্মৃতিতে জড়ানো
২৮শে অক্টোবর,
মৃত মানুষের নীল চেহারায়
বুকে ওঠে যেন ঝড়।
হাসির পুরো লন্ঠন জ্বালায়ে
পিটিয়েছে কত মানুষ,
জীবিত মানুষ হঠাৎই মরিল
দেখে কাঁদে অমানুষ।
হাতের মুঠিতে ক্ষমতা পুরিতে
থাবায় মানুষ মারা,
মনুষ্যত্বহীন ধূপ ঘরেতে
লালিত হলো যারা।
বাঁচাও আমায়; বাচঁতে দাও এবার
কন্ঠে ছিলো যাদের,
কুরআন-হাদিসের ধারক-পাঠক
ছিলো কেউ তাদের।
আঘাতে আঘাতে জ্যান্ত মানুষ
মেরে ফেলা যত সোজা,
সে লাশ যখন পিতার কাঁধেতে
শত গুণ তার বোঝা।
ধ্বনিত্ব হইয়া রুহে মোর
শহীদী আর্তনাদ,
করিতে চাহিয়া পারিনি আমি
এতটুকু প্রতিবাদ।
------আসিফ (২৭/১০/১৫)

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...